নোটিশ

ভর্তি আবেদন জমাদানের শেষ তারিখ ঘোষণা

চলতি সেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে ভর্তি আবেদন জমাদানের শেষ তারিখ ১৫ জুলাই ২০২৬। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করার সময় সঠিক তথ্য, প্রয়োজনীয় ডকুমেন্ট এবং পেমেন্ট রসিদ সংযুক্ত করার জন্য অনুরোধ করা হলো।